37.1 C
Kolkata
Monday, July 13, 2026
spot_img

সুরুচি সঙ্ঘে ‘বিশ্বাস যুগ’-এর অবসান! পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ!

কলকাতা: রাজ্যের পালাবদলের পর বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ! কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো ক্লাব সুরুচি সংঘের (Suruchi Sangha) হর্তাকর্তা ছিলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas), স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas)। গত ৬ জুন সেই সুরুচি সংঘের তালা ভাঙতেই বেরিয়ে পড়ে সুসজ্জিত আধুনিক বেডরুম, শৌচাগার, ভোটার লিস্টের পাহাড়! উদ্ধার হয় একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপলও। সেইসঙ্গে ক্লাবের বিরুদ্ধে জমিদখলের অভিযোগ তোলে LIC। স্বরূপ বিশ্বাস বর্তমানে জেলে। আর আদালতের চক্কর কাটছেন দাদা অরূপ বিশ্বাস।

এবার সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজো কমিটি থেকেও তাঁদের ‘টাটা বাইবাই’ করা হল। দীর্ঘদিন ধরে পুজোর সঙ্গে যুক্ত থাকা অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে এ বছর পুজো কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে খোলনলচে বদলে গঠন করা হয়েছে সুরুচি সঙ্ঘের পুজো কমিটি।

নতুন কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন সৌরভ সিকদার। অন্যদিকে, পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বিল্বদল ভট্টাচার্য। ফলে সুরুচি সঙ্ঘের পুজোর নেতৃত্বে বড়সড় পরিবর্তন এল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বলা বাহুল্য, কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সঙ্ঘের অন্যতম মুখ ছিলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas), স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas)। তাঁদের হাত ধরেই এই পুজো আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায় এবং প্রতিবছর অভিনব থিমের জন্য আলোচনায় থাকে। কিন্তু এই দুর্গাপুজো ক্লাবের আড়ালেই নিজেদের ‘কু-কর্ম’ করে গেছেন বিশ্বাস ব্রাদার্স।

গত মাসে ক্লাবের ঘরে সুসজ্জিত আধুনিক বেডরুম, শৌচাগার, ভোটার লিস্টের পাহাড়! উদ্ধার হয় একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল ইত্যাদি উদ্ধারের পর ক্লাবঘরের বাইরে পোস্টার পড়ে, “বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি”, “নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা”, এবং “ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক”।

এইসকল ঘটনাপ্রবাহে এই বছর সুরুচি সংঘে (Suruchi Sangha) পুজো হবে কিনা সেই নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। এবার বিশ্বাস ব্রাদার্সকে বের করে দেওয়ার পর সেই অনিশ্চয়তা কিছুটা কমল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই পরিবর্তনের কারণ নিয়ে এখনও পর্যন্ত পুজো কমিটির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এবার নতুন নেতৃত্বে ঐতিহ্যবাহী এই পুজো কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকবে কলকাতাবাসীর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন