28.4 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

ডিজিটাল টিকিটে ভ্রমণ করলেই জরিমানা? কী বলছে রেলের নতুন নিয়ম?

Aaj India Desk, নয়া দিল্লি : ডিজিটাল টিকিটে ট্রেনে যাতায়াত করেন? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন টিকিটের ছবি? এবার আর মোবাইলে থাকা স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট থাকলেও রেহাই মিলবে না। এমনটাই জানাচ্ছে ভারতীয় রেলের নতুন নিয়ম। ভারতীয় রেলের অসংরক্ষিত ডিজিটাল টিকিট (Unreserved Ticket) ব্যবহারে নতুন নিয়ম কার্যকর হওয়ায় এবার থেকে RailOne অ্যাপে কাটা টিকিটের স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপে পাঠানো কপি, ছবি বা পিডিএফ দেখিয়ে ভ্রমণ করলে তা আর বৈধ বলে গণ্য হবে না।

কী বলছে রেলের নতুন নির্দেশিকা?

দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (SECR) তাদের সরকারি এক্স (X) হ্যান্ডেলে প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টে জানিয়েছে, RailOne অ্যাপের মাধ্যমে কাটা অসংরক্ষিত ডিজিটাল টিকিট কেবল সেই নিবন্ধিত মোবাইল ফোনেই বৈধ থাকবে। স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ছবি বা অন্য কোনও মাধ্যমে পাওয়া কপি বৈধ যাত্রার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। নিয়ম ভাঙলেই ন্যূনতম ৫০০ টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে।

https://x.com/i/status/2074855006755524976

ট্রেন ছাড়ার পর টিকিট বুক করলে মিলবে না ছাড়

রেল জানিয়েছে, ট্রেন স্টেশন ছাড়ার আগে ডিজিটাল অসংরক্ষিত টিকিট (Unreserved Ticket) বুক করতে হবে। ট্রেন ছেড়ে যাওয়ার পর বুক করা টিকিট বৈধ বলে গণ্য হবে না। এমন পরিস্থিতিতে টিকিট থাকলেও যাত্রীকে টিকিটবিহীন হিসেবে বিবেচনা করা হতে পারে। ডিজিটাল টিকিটের পাশাপাশি যাত্রীর কাছে একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র (Photo ID) রাখার পরামর্শও দেওয়া হয়েছে, যাতে টিকিট যাচাইয়ের সময় কোনও সমস্যা না হয়।

কেন এই নিয়ম আনল রেল?

SECR-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, এক নারী যাত্রী টিটিকে তাঁর ভাইয়ের পাঠানো হোয়াটসঅ্যাপে থাকা টিকিটের স্ক্রিনশট দেখান। পরে তদন্তে জানা যায়, ট্রেন স্টেশন ছাড়ার পর ওই টিকিট বুক করা হয়েছিল। এই ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীকে জরিমানা করা হয়। এরপরই ডিজিটাল টিকিটের (Unreserved Ticket) অপব্যবহার রোধে নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয় রেল।

তবে নতুন নির্দেশিকা প্রকাশের পর বহু যাত্রীই উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে প্রবীণ এবং প্রযুক্তিতে অনভিজ্ঞ যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের বক্তব্য, পরিবারের সদস্য যদি অন্য জায়গা থেকে বাবা-মা বা আত্মীয়ের জন্য ডিজিটাল টিকিট বুক করেন, তাহলে সেই যাত্রীরা কীভাবে নিয়ম মেনে ভ্রমণ করবেন এ বিষয়ে রেলের আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন