29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“কি এমন গোপনীয়তা?” হোটেলে হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর কাঠগড়ায় সেলিম!

কলকাতা: জল্পনা চলছিলই। ‘শূন্যের কলঙ্ক’ ঘোচাতে গত বিধানসভা নির্বাচন থেকেই ‘জোটের ট্রেন্ড’ শুরু করেছে সিপিআইএম (CPIM)। ২০২১-এ আইএসএফের পর এবছর হুমায়ুন কবিরের (Humayun Kabir) নতুন দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যে হাত মেলাতে পারে সিপিআইএম, সেই নিয়ে বিশেষজ্ঞ মহলে জল্পনা চলছিলই।

এই আবহে বুধবার রাতে নিউটাউনের একটি হোটেলে হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim)। এরপর থেকেই সিপিআইএমের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ। জানা গিয়েছে, হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠকের বিষয়ে জানতেনই না সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য। তাঁদের প্রশ্ন, কি এমন গোপনীয় বৈঠক যে সম্পাদকমণ্ডলীর সঙ্গে একবার আলোচনা পর্যন্ত করা হল না?”

হুমায়ুনের ‘মন বুঝতে…’

অন্যদিকে, সিপিআইএম-এর অন্দরেই সেলিম অনুগামীদের বক্তব্য, আমলাতন্ত্রের পক্ষপাতীরাই এই ধরণের কথা বলতে পারেন। উল্লেখ্য, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন দলের প্রমুখ হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে বুধবার বৈঠকের পর মহম্মদ সেলিম (MD Salim) জানিয়েছিলেন যে তিনি হুমায়ুনের ‘মন বুঝতে’ গিয়েছিলেন।

এই নিয়েও তোপ দেগেছে সিপিআইএমের (CPIM) একাংশ। তাঁদের বক্তব্য, যে হুমায়ুন দেড় মাস আগে বাবরি মসজিদের শিলান্যাস করে নিজের রাজনৈতিক ‘লাইন’ স্পষ্ট করেছেন, যে হুমায়ুন লোকসভা ভোটের সময় হিন্দুদের ভাগীরথীর ভাসান করার হুঙ্কার দিয়েছিলেন এবং সদ্য তিনি জানান যে বিজেপির সমর্থন নিতেও কোনও দ্বিধা নেই—এই অবস্থার পরও তাঁর সঙ্গে হোটেলে গোপন বৈঠক কেন জরুরি হলো?

বস্তুত, আসন্ন বিধানসভা নির্বাচনে শূন্যের কলঙ্ক ঘোচাতে মরিয়া বামফ্রন্ট। ২০২১ বিধানসভা ভোটে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটে ১ টি আসনে জিতে মুখরক্ষা করেছিলেন আইএসএফের নওশাদ সিদ্দিকি। তবে ছাব্বিশের ভোটে এবার একাই ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই আবহে সরাসরি প্রকাশ না করলেও হুমায়ুনের উপরেই যে আস্থা রাখছে বাম, তা আন্দাজ করা যাচ্ছিল। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন হুমায়ুন।

“জোটে ব্যাঘাত ঘটাচ্ছে কংগ্রেস”, অভিযোগ হুমায়ুনের

অন্যদিকে, সিপিআইএমের সঙ্গে জোট করতে কংগ্রেস বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির। নামোল্লেখ না করে দিল্লিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কংগ্রেসে নেতাদের কোনও কথা চলে না। হাইকমান্ডের নির্দেশেই সব হয়। জোটের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে কংগ্রেস”। সেইসঙ্গে তিনি আরও জানান, মহম্মদ সেলিমের সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন