31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ফার্স্ট ডে ফার্স্ট শো ‘ফ্লপ’! নিতিন নবীনকে দেখতে এল না দর্শক!

কলকাতা: অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি মন্ডপ, শিল্প-শহর দুর্গাপুরের রাস্তায় পোস্টার- হোর্ডিং এ ছয়লাপ। রাজীব গান্ধী স্মারক ময়দানে বাচ্চাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জয়রাইড, আতসবাজির প্রদর্শনী, মোনালি ঠাকুরের গান! এতকিছু সত্ত্বেও ভরল না দর্শকাশন। বিজেপির সদ্য মনোনীত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের (Nitin Nabin) ভোটমুখী পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনের শো কার্যত ‘ফ্লপ’! মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের কমল মেলায় ফাঁকা পড়ে রইল চেয়ার।

কলকাতার পরিবর্তে নজরে ছিল শিল্পাঞ্চল!

ভোটমুখী রাজ্যে মোদীর পর নিতিন নবীনের (Nitin Nabin) সফর ঘিরে বিজেপির তোলা ‘শিল্প হাওয়া’ আবারও মুখ থুবড়ে পড়ল। বিহারের রাজনীতির অত্যন্ত জনপ্রিয় ও ভরসার মুখ নিতিন নবীন রাজ্যের অ-বাঙালি ভোটারদের সমর্থন টানবেন বলে জল্পনা থাকলেও কলকাতার পরিবর্তে শিল্পাঞ্চলে সভা করতে গেলেন তিনি। মঙ্গলবার দুর্গাপুর নাগরিক মঞ্চ আয়োজিত ‘কমল মেলায়’ লোক টানার শতচেষ্টা করেও কাজ হল না বলে ইতিমধ্যেই কটাক্ষ জুড়েছে তৃণমূল। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “যতই বেলুন ফোলানোর চেষ্টা করুক বিজেপি, সব ফুস”!

মোনালি ঠাকুরের গান শুনতে এসেছিলেন

মঙ্গলবার সন্ধ্যায় রাজীব গান্ধী স্মারক ময়দানের আসা থাকা গুটিকয়েক লোক বললেন, তাঁরা মোনালি ঠাকুরের গান শুনতে এসেছেন। অর্থাৎ, উপস্থিত দর্শকদের মধ্যে নিতিন নবীনের ভাষণ নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। বিপুল পরিমাণ অর্থব্যয় করে মেলা-খেলা, অনুষ্ঠানের আয়োজন নিয়ে শাসকদলকে বরাবর কটাক্ষ করে আসা বিজেপি, দুর্গাপুরে সেই অস্ত্রই প্রয়োগ করল। কিন্তু ফল শূন্য, কটাক্ষ তৃণমূলের।

শিল্পাঞ্চল কেন্দ্রিক সংগঠন মজবুত করাই ছিল লক্ষ্য

মাত্র ১০ দিন আগে প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফর নিয়ে “শিল্পের” হাওয়া তুলেছিল বিজেপি। কিন্তু উপচে পড়া ভিড়কে কার্যত হতাশ করে সভা শেষ করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর বিজেপির সদ্য মনোনীত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের (Nitin Nabin) প্রথম রাজ্য সফরে ভোটমুখ্য পশ্চিমবঙ্গকেই বেছে নেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কলকাতার পরিবর্তে শিল্পাঞ্চলকে বেছে নেওয়া নিয়ে বিজেপির তরফে বলা হয়েছিল, শিল্পাঞ্চল কেন্দ্রিক সংগঠন মজবুত করাই তাঁর সফরের প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন