31 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

জোড়াফুল কার? আগামীকাল নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার

কলকাতা: দলের প্রতীক (TMC Symbol) ও স্বীকৃতির বিচারে সেই ‘ভ্যানিশ কুমারের’ দরবারেই যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তৃণমূলের প্রতীক ও দলের স্বীকৃতি ঘিরে চলা টানাপোড়েনের ইতি হতে চলেছে আগামীকাল, বৃহস্পতিবার। কমিশন সূত্রে খবর, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বৈঠকে জোড়াফুল প্রতীক (TMC Symbol) ও দলের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

দুপুর ১২টায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে হাজির হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) শিবির। সেখানে কমিশনের সঙ্গে সরাসরি বৈঠকে নিজেদের দাবি তুলে ধরবেন তাঁরা।

দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন শিবিরের আরও ৯ জন হেভিওয়েট বিধায়ক। কমিশনের সামনে তাঁরা নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি পেশ করবেন। কালীঘাট শিবির এবং বিদ্রোহী শিবির, দুই পক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছে। উভয় পক্ষই সাংগঠনিক শক্তি, নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা এবং দলের সংবিধান-সহ বিভিন্ন নথি কমিশনের কাছে জমা দিয়েছে।

দীর্ঘ শুনানি ও নথি খতিয়ে দেখার পর বুধবার সেই বিতর্কে ইতি টানতে পারে কমিশন। এর আগে একই দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরে গিয়েছিলেন ঋতব্রত (Ritabrata Banerjee) এবং তাঁর অনুগামীরা। সেখানে তাঁরা তথাকথিত ‘বিশেষ অধিবেশন’-এর নথি জমা দিয়ে দাবি করেন, প্রকৃত তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ এখন তাঁদের হাতেই। পাশাপাশি দলের নতুন কর্মসমিতি গঠনের দাবিও জানানো হয়। তবে প্রতীক (TMC Symbol) ও দলের স্বীকৃতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকায়, সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের (Gyanessh Kumar) সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন তাঁরা।

বুধবার নির্বাচন কমিশন সেই আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার বৈঠকের সময় দেয়। ফলে জোড়াফুল প্রতীক (TMC Symbol) ও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈধতা নিয়ে চলা টানাপোড়েনে আগামীকালের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কমিশনের অবস্থানের দিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন