35.6 C
Kolkata
Monday, June 29, 2026
spot_img

OBC সংরক্ষণে নতুন অধ্যায়! ধ্বনিভোটে পাশ জোড়া বিল, কী কী বদল হল?

কলকাতা: সোমবার বিধানসভায় চরম নাটকীয় পরিস্থিতির মাঝেই ধ্বনিভোটে পাশ হল ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল (OBC Reservation Bill)। নতুন আইনে সংরক্ষণ ব্যবস্থার কাঠামো, ওবিসি-র সংজ্ঞা, কমিশনের ক্ষমতা এবং সংরক্ষণের হার নির্ধারণের পদ্ধতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হল।

কি কি সংশোধন আনা হল?

বর্তমান সংশোধনী অনুযায়ী, ওবিসি ক্যাটাগরি ‘এ’-র আওতায় থাকা ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনও পরিবর্তন আনা হয়নি। তবে তৃণমূল সরকারের আমলে ক্যাটাগরি ‘বি’-তে অন্তর্ভুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকায় বড়সড় সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। নতুন বিলে (OBC Reservation Bill) ওই তালিকা-সম্বলিত শিডিউল-ওয়ান সম্পূর্ণ বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

ফলে ভবিষ্যতে কোনও সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশের ভিত্তিতেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। পাশাপাশি, নতুন আইনে (OBC Reservation Bill) সংরক্ষণ ব্যবস্থার কাঠামো, ওবিসি-র সংজ্ঞা, কমিশনের ক্ষমতা এবং সংরক্ষণের হার নির্ধারণের পদ্ধতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

OBC সংশোধনী বিলে কী কী বদল?

  • ক্যাটাগরি ‘এ’ অপরিবর্তিত: ওবিসি ‘এ’ ক্যাটাগরির আওতায় থাকা ৬৫টি জনগোষ্ঠীর তালিকায় কোনও পরিবর্তন হয়নি।
  • ক্যাটাগরি ‘বি’-তে বড় সংশোধন: তৃণমূল সরকারের আমলে যুক্ত ৭৮টি জনগোষ্ঠীর তালিকা (শিডিউল-ওয়ান) বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
  • আইনের নাম পরিবর্তন: নতুন নাম হবে West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012।
  • OBC-র সংজ্ঞায় বদল: ১৯৯৩ সালের West Bengal Commission for Backward Classes Act অনুযায়ী ওবিসি নির্ধারণ করা হবে।
  • সংরক্ষণের হার নির্ধারণ: রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করে সংরক্ষণের শতাংশ ঠিক করবে।
  • গেজেট বিজ্ঞপ্তির ক্ষমতা: প্রয়োজন হলে সরকারি গেজেটের মাধ্যমে সংরক্ষণের হার পরিবর্তন করা যাবে।
  • ৫০% সীমা বহাল: SC, ST ও OBC মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না।
  • নতুন শ্রেণিবিন্যাসের সুযোগ: সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার ভিত্তিতে OBC-দের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যাবে।
  • আলাদা সংরক্ষণ: প্রতিটি শ্রেণির জন্য পৃথক সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে।
  • কমিশনের ক্ষমতা বৃদ্ধি: কোনও সম্প্রদায়কে OBC তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার বিষয়ে কমিশন পরীক্ষা করে সুপারিশ করবে।
  • কমিশনের নতুন কাঠামো: একজন চেয়ারম্যান, তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন।
  • সদস্য-সচিবের যোগ্যতা: অন্তত ৩ বছর অতিরিক্ত সচিব পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন