36.3 C
Kolkata
Monday, June 29, 2026
spot_img

বিদেশ যেতে পারবেন অভিষেক? দ্বিতিয়বারে কী জানাল হাইকোর্ট?

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান যুবরাজ (Abhishek Banerjee)। কিন্তু সরকার পতনের পর থেকে স্বয়ং শনিদেব যেন তাঁর পিছু ছাড়ছে না। বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি চেয়ে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হলেও ফের তা গ্রহণ করল না আদালত।

জানা গিয়েছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পক্ষ থেকে মামলাটি দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে হাইকোর্টের একক বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। আদালত জানিয়ে দিয়েছে, মামলাটি নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুলাই মাসেই শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

উল্লেখ্য, গত সপ্তাহেও একই মামলায় জরুরি শুনানির আবেদন করেছিলেন অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবীরা। সেবারও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। ফলে পরপর দু’বার বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন দ্রুত শুনানির ক্ষেত্রে স্বস্তি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদের একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান অভিষেক (Abhishek Banerjee)। প্রথমে দেশের একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছিল তাঁকে। সেই চিকিৎসারই পরবর্তী পর্যায়ের জন্য ফের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন