31.6 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

ভেরিফিকেশন কত দূর? কবে পাবেন টাকা ? অন্নপূর্ণা যোজনায় আপডেট দিল রাজ্য সরকার

Aaj India Desk,কলকাতা: রাজ্যজুড়ে টানা চারদিন ধরে চলল ‘জন কল্যাণ শিবির’।এই শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা একসঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিভিন্ন স্কলারশিপ সব কিছুর আবেদন ও যাচাই এক জায়গায় করা হয়েছে।

নন্দীগ্রামে এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। তিনি জানান, রাজ্যজুড়ে প্রায় ১,১০০-র বেশি জায়গায় এই শিবির চলছে। মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন এই কর্মসূচির মাধ্যমে। কৃষক, মহিলা, শ্রমিক, ছাত্রছাত্রী এবং বেকার যুবকদের জন্য এই উদ্যোগ বলে তিনি জানান।

অন্নপূর্ণা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, ইতিমধ্যেই প্রায় ৮ লক্ষের বেশি মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করেছেন। অনেক মহিলা আগেই টাকা পেয়েছেন, আর আরও অনেকের আবেদন যাচাই করে আপলোড করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই আবার এই যোজনার টাকা ট্রান্সফার হতে পারে।

প্রশাসন জানিয়েছে, শিবিরে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং সব তথ্য ঠিকভাবে যাচাই করে সুবিধা দেওয়া হচ্ছে। যাতে কেউ যোগ্য হয়েও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

সব মিলিয়ে শিবির শেষ হওয়ার পর অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে নতুন করে আশার খবর পেয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন