17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

রাত পোহালেই বিদ্যাদেবীর আরাধনা: জেনে নিন পুজোর তিথি এবং আচার

দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর (Saraswati Puja) আরাধনা করা হয়। এই দিনটি বসন্ত ঋতুর আগমনের প্রতীক এবং শীতের অবসানের বার্তা বহন করে। ২০২৬ সালে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে, অর্থাৎ ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে চলেছে। চলুন জেনে নিই ঠিক কোন সময়ে পুজো শুরু হচ্ছে।

তিথি সংক্রান্ত তথ্য

পঞ্চমী তিথি শুরু: ২৩ জানুয়ারি ২০২৬, ভোর ২:২৮ মিনিট
পঞ্চমী তিথি শেষ: ২৪ জানুয়ারি ২০২৬, রাত ১:৪৬ মিনিট

সরস্বতী পূজার নিয়ম ও আচার

১. ভোরবেলা ঘুম থেকে উঠে হলুদ মিশ্রিত জলে স্নান করা শুভ।
২. ভক্তরা সাধারনত এই দিনে বাসন্তী বা হলুদ বস্ত্র পরিধান করেন।
৩. পূজা ঘর পরিষ্কার করে একটি কাঠের পিঁড়ির ওপর হলুদ বা সাদা কাপড় বা আসন পেতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করুন।
৪. ঘিয়ে প্রদীপ জ্বালান, ধূপকাঠি দিন। দেবীকে হলুদ শাড়ি ও হলুদ ফুলের মালা পরান। হলুদ রঙের মিষ্টি, ভোগ, প্রসাদ ও হলুদ নিবেদন করুন।
৫. সরস্বতী মন্ত্র পাঠ করে দেবীকে আহ্বান করুন।
৬. পড়াশোনার বই, ধর্মগ্রন্থ, বাদ্যযন্ত্র, কলম, খাতা, রুদ্রাক্ষ বা জপমালা মায়ের চরণে অর্পণ করে শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য প্রার্থনা করুন।

পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচরসারে,
কুচযুগ-শোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।
নমঃ সরস্বত্যৈ নমো নমঃ
নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ।।
এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।
এই মন্ত্র উচ্চারণ করে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম।

সরস্বতী পূজার মাহাত্ম্য

সরস্বতী পূজা (Saraswati Puja) শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি নতুন সূচনা, নতুন শিক্ষা ও আত্মিক জাগরণের প্রতীক। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে যেমন নতুন প্রাণের সঞ্চার হয়, তেমনই মানুষের জীবনেও এই দিনটি আনে স্বচ্ছতা, ইতিবাচক শক্তি ও মানসিক আলো। দেবীর প্রভাবে —
•জ্ঞানের বিকাশ
•শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য
•মানসিক স্থিরতা ও প্রজ্ঞা
•সুখ, সমৃদ্ধি ও কাম্য ইচ্ছাপূরণ হয়।

সরস্বতী পূজা (Saraswati Puja) জীবনে জ্ঞান, প্রজ্ঞা ও আলোর পথ দেখায়। এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিনে নিষ্ঠা, শুদ্ধ মন ও ভক্তিভরে মা সরস্বতীর আরাধনা করলে জীবনের সকল ক্ষেত্রে শুভ ফল লাভ করা যায়। শিক্ষা, কর্ম, শিল্প ও সৃজনশীলতায় অগ্রগতির পাশাপাশি মানসিক শান্তি ও আত্মিক শক্তি অর্জনের সুযোগ এনে দেয় এই বিশেষ তিথি। মা সরস্বতীর আশীর্বাদে সকলের জীবন হোক বিদ্যা, বুদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন