37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

সোনা, রূপো, LIC থেকে পেইন্টিং! জানেন অভিষেকের স্ত্রী রুজিরার সম্পত্তি কত?  

Aaj India Desk, কলকাতা: কয়লা পাচার (Coal Smuggling) ও নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) সংক্রান্ত একাধিক মামলায় তৃণমূল কংগ্রেস (TMC)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম উঠে এসেছে বিভিন্ন সময়ে। সম্প্রতি আবারও তিনি আলোচনায় রয়েছেন একটি সই জালিয়াতি মামলার তদন্তকে ঘিরে, যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিআইডি (CID)। এর আগে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থার তদন্তেও তাঁর নাম উঠে এসেছে। শুধু অভিষেকই নন, তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Narula Banerjee) নামও কয়লা পাচার মামলার তদন্তে সামনে এসেছিল এবং তাঁকেও ইডির তলবের মুখে পড়তে হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্ত্রী রুজিরা থাইল্যান্ডের নাগরিক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের নাম আজানিয়া বন্দ্যোপাধ্যায় এবং ছেলের নাম আয়াংশ বন্দ্যোপাধ্যায়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ও তাঁর স্ত্রীর সম্পদের বিবরণ দেন। সেই তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০ টাকা। ২০১৯-২০ সালে তা কমে দাঁড়ায় ৫৯ লক্ষ ৩ হাজার ৪৪০ টাকা। এরপর ২০২০-২১ সালে সম্পদের পরিমাণ বেড়ে হয় ৭৯ লক্ষ ৫ হাজার ১৭০ টাকা। ২০২১-২২ সালে তা আবার কমে ৬০ লক্ষ ৬৫ হাজার ৯৯৯ টাকায় নেমে আসে। ২০২২-২৩ অর্থবর্ষের সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, রুজিরার নামে ৩০ লক্ষ টাকার একটি এলআইসি পলিসি রয়েছে। এছাড়া ২০২৪ সালে জমা দেওয়া তথ্য অনুসারে, তাঁর কাছে ৬৫৮ গ্রাম সোনা ছিল, যার বাজারমূল্য তখন প্রায় ৪৩.৭৮ লক্ষ টাকা। পাশাপাশি ২.৩ কেজি রূপোও ছিল, যার মূল্য প্রায় ১.৯২ লক্ষ টাকা। নির্বাচনী হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে যে, অভিষেক ও রুজিরার পরিবার ৩ লক্ষ টাকা মূল্যের একটি ছবি (পেইন্টিং) কিনেছেন। সব মিলিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন