40.9 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

দেশে ফিরছেন অভিজিৎ দীপকে!ভারতের রাজনীতিতে কি নতুন দল?

Aaj India desk, নয়াদিল্লী: সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি, তাঁর একটা কথা থেকে তৈরি হয়ে যাবে আস্ত একটা দল। সমাজ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার বাস্তবের মাটিতে পা রেখেছে ককরোচ জনতা পার্টি (CJP)। গতকালই দলের তিন জন প্রধান মুখপাত্র গতকালই প্রথমবার জনসমক্ষে এসে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। তাঁরা হলেন সাংবাদিক সৌরভ দাস, গবেষক বিজেতা দাহিয়া, আই আই টির ছাত্র আশুতোষ রাঙ্কা। এবারে জানা গেল আরও বড় খবর।

কি জানা গেল?

আমেরিকা থেকে ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আমেরিকার বস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দীপকে নিজের এক্স হ্যান্ডল (টুইটার) থেকে একটি বার্তায় জানিয়েছেন যে, তিনি ভারতে ফিরছেন। বর্তমানে নিট (NEET-UG ২০২৬) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম নিয়ে সরব হয়েছে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ গড়ে তোলাই অভিজিতের প্রধান লক্ষ্য। তবে ওই একই বার্তায় তিনি লিখেছেন, নিজের ভাগ্যকে ভারতের সংবিধানের হাতে ছেড়ে দিয়েছি। এই কথায় এবার অন্য আশঙ্কা দেখা দিয়েছে।

আশঙ্কা কোথায়?

ককরোচ জনতা পার্টি (CJP) তৈরি হওয়ার পর থেকেই একে নানাভাবে দমন করার চেষ্টা চলেছে। দেশের শাসক দল বিজেপির সমাজমাধ্যমের ফলোয়ার সংখ্যাকে কয়েক গুণ ছাপিয়ে যেতেই ভারতে এর পেজ নিষিদ্ধ করা হয়। সমাজমাধ্যমে নানান ভুয়ো তথ্য ছড়িয়ে এই দলের সাথে পাকিস্তান যোগ খোঁজার চেষ্টা করা হয়েছে। সেগুলো মিথ্যে প্রমাণ হলেও তাদের সম্পর্কে নেতিবাচক প্রচার করা হয়েছে। এ অবস্থায় অভিজিতের এই পোস্ট দেখে প্রশ্ন উঠছে তিনি কি আশঙ্কা করছেন দিল্লির বিমানবন্দরে নামার পরেই তাঁকে গ্রেফতার করা হতে পারে? নাকি নিজেকে আইনি লড়াইয়ের জন্য তৈরি করছেন? শেষ পযর্ন্ত আরশোলাদের এই আন্দোলন কোনদিকে যায়, সেদিকেই নজর দেশবাসীর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন