Aaj lndia Desk,কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ২৬ দিনের মাথায় সংশয়ে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের অন্দরমহল নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। কালীঘাটে দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্যোগে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল । সেখানে প্রায় ৮০ জন বিধায়কের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিতি মাত্র ২০ জন।
এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ তাঁদের দাবি, বিধানসভা ভোট-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক শক্তি আগের মতো নেই। একসঙ্গে এত সংখ্যক বিধায়কের অনুপস্থিতি শুধুই কি ব্যক্তিগত বা সাংগঠনিক কারণ, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বার্তা?
একাংশের মতে, যে কোনও দলের মধ্যেই মতপার্থক্য তৈরি হতে পারে। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি না থাকলে তা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। বিশেষ করে যখন রাজ্যের বিভিন্ন এলাকায় বিধায়ক থেকে সংসার- কর্মী গ্রেফতার এর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে তৃণমূলের সমর্থকদের দাবি, এই ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা হচ্ছে। তাঁদের মতে, কোনও বৈঠকে অনুপস্থিতি মানেই দল ভাঙনের পথে এমন ভাবা ভুল।
তা সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে একসঙ্গে এতজন বিধায়কের অনুপস্থিতি কি নিছক কাকতালীয়? নাকি শাসকদলের অন্দরে জমতে থাকা অসন্তোষেরই ইঙ্গিত? অন্যদিকে তখন ১০ জন কর্মী সহ প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের গ্রেফতার ,সব মিলিয়ে তৃণমূলের এখন তাসের ঘরের মত অবস্থা তবে কালীঘাটের এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছেন অনেকেই।


