24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

প্রশ্নফাঁস বিতর্কের পর NEET পরিচালনায় কড়া অবস্থান কেন্দ্রের

Aaj India Desk,নয়াদিল্লি: নিট (NEET-UG 2026)-কে ঘিরে আর কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ৩ মে-র পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ২১ জুনের পরীক্ষাকে ঘিরে এবার নিরাপত্তায় থাকছে বহুস্তরীয় কড়াকড়ি। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষার্থীর হাতে পৌঁছনো গোটা প্রক্রিয়াই থাকবে বিশেষ নজরদারিতে। সূত্রের খবর, পুরো ব্যবস্থার উপর সরাসরি নজর রাখবে প্রধানমন্ত্রীর দফতর (PMO)।

২১ জুনের NEET পরীক্ষা ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসল কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর বাসভবনে হওয়া প্রায় ৪০ মিনিটের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan), কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia), NTA-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং-সহ প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ছাপানো, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপেই এবার থাকবে PMO-র সরাসরি নজরদারি।

পুরো পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)নিজে। পরীক্ষার সঙ্গে জড়িত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেটও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁর কাছে। জানা গিয়েছে, অনিয়মের প্রাথমিক ইঙ্গিত মিলতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ আসে প্রধানমন্ত্রীর তরফে, তারপরই বাতিল করা হয় আগের NEET পরীক্ষা। এবার তাই প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে বাড়ানো হচ্ছে নজরদারি। লক্ষ্য একটাই ভবিষ্যতে যেন আর প্রশ্নফাঁস বা দুর্নীতির অভিযোগ না ওঠে এবং দেশের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার উপর ছাত্রছাত্রীদের আস্থা অটুট ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন