22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

SIR শুনানিতে ডাক ! হাজিরা দিলেন মহম্মদ শামি

স্নেহা পাল, কলকাতা: শুনানিকেন্দ্রে নাম ডাকা হলেও প্রথমে চেয়ার ছিল ফাঁকা। ক্রিকেট সূচির ব্যস্ততায় SIR শুনানিতে ডাক পড়লেও হাজিরা দিতে পারেননি ভারতীয় দলের পেসার মহম্মদ শামি (Mohammad Shami)। কিন্তু আজ বিক্রমপুর SIR শুনানি কেন্দ্রে হাজির হন তিনি।

সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী  শুনানি (SIR Hearing) পর্বে মহম্মদ শামির (Mohammad Shami) নাম ওঠে। সূত্রের দাবি, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং সংক্রান্ত কিছু অসঙ্গতির কারণেই শামি এবং তাঁর ভাই মহম্মদ কাইফ—দু’জনের নামই শুনানির তালিকায় আসে। ৫ই জানুয়ারি যাদবপুরের কার্জননগর স্কুল থেকে তাঁর নামে আনুষ্ঠানিক নোটিস জারি হলেও, ম্যাচের কারণে তিনি সেদিন হাজির থাকতে পারেননি। পরিবারের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল যে ক্রিকেট সূচির ব্যস্ততার কারণে আপাতত শুনানিতে আসা সম্ভব নয় তাঁর।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, ক্রিকেটার হিসেবে তাঁর ব্যস্ততা বিবেচনায় রেখে ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে শুনানিতে হাজির হওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে নিজের বক্তব্য এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে শামিকে (Mohammad Shami)। তবে আজ বিক্রমপুর SIR শুনানি কেন্দ্রে হাজির হন ভারতীয় দলের এই বোলার। কমিশন সূত্রে খবর, শুনানিতে তিনি এনুমারেশন ফর্ম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার মহম্মদ শামি, যা রাসবিহারী বিধানসভার অন্তর্গত। জন্ম উত্তর প্রদেশের আমরোহায় হলেও দীর্ঘদিন ধরেই তিনি কলকাতার বাসিন্দা। কৈশোরে ক্রিকেট প্রশিক্ষণের জন্য কলকাতায় এসে বাংলার অনূর্ধ্ব-২২ দলে সুযোগ পান। এখান থেকেই তাঁর পেশাদার ক্রিকেট জীবনের সূচনা।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা আগেই জানিয়েছিলেন, খেলা শেষ করে কলকাতায় ফিরে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন শামি। সেই অনুযায়ীই আজ শুনানিতে হাজিরা দিয়ে প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নিলেন তিনি। শুনানিতে গিয়ে তিনি এও বলেন যে যতবার তাঁকে শুনানিতে ডাকা হবে ততবার তিনি হাজিরা দিতে যাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন