30 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

মাসে ২০০০ টাকা! এমএ পর্যন্ত ফ্রি পড়াশোনা-কী বড় ঘোষণা বাংলায়?

Aaj India Desk, কলকাতা: ২৯৪ আসনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করে রাজনৈতিক বার্তা ছুড়ে দিয়েছিল কংগ্রেস (Congress)। এবার সেই সুর আরও চড়াল ইস্তাহার প্রকাশের মঞ্চে। কলকাতায় এসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কার্যত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল(TMC) ও বিজেপিকে(BJP) -“বাংলায় তৃতীয় বিকল্পই এখনকার সময়ের দাবি।” তাঁর পাশে ছিলেন দলের বর্ষীয়ান মুখ জয়রাম রমেশ, আর সেই মঞ্চ থেকেই শুরু হল নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত।

এই ইস্তাহারে কংগ্রেস একদিকে যেমন সুশাসন ও সাধারণ মানুষের পরিষেবাকে হাতিয়ার করেছে, তেমনই অন্যদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির অভিযোগকে সামনে এনে সরাসরি আক্রমণের পথ নিয়েছে। খাড়্গের বার্তা স্পষ্ট -“যে বাংলায় শিক্ষাক্ষেত্র প্রশ্নের মুখে, সেই বাংলাতেই আমরা গ্যারান্টি দিচ্ছি স্বচ্ছ ও নিখরচায় শিক্ষা।”

সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছে -ক্ষমতায় এলে স্নাতকোত্তর (MA) স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ। শুধু তাই নয়, পড়ুয়াদের আর্থিক সহায়তা হিসেবে মাসে ২০০০ টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

চাকরির প্রশ্নেও বড় প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সব শূন্য সরকারি পদ পূরণ করা হবে। এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের বেকার যুবকদের লক্ষ্য করেই -এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মহিলাদের জন্যও আলাদা করে বড় বার্তা দিয়েছে কংগ্রেস। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের কথা মাথায় রেখে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির কথাও ঘোষণা করেছেন খাড়্গে। অর্থাৎ, শুধু বর্তমান নয়, আগামী দিনের কর্মসংস্থান নিয়েও নিজেদের ভাবনা তুলে ধরতে চাইছে কংগ্রেস।

স্বাস্থ্য ক্ষেত্রেও বড়সড় প্রতিশ্রুতি‌ -প্রত্যেক পরিবারের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। পাশাপাশি, সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমাতে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে। কৃষকদের জন্যও রয়েছে আলাদা প্যাকেজ। প্রান্তিক কৃষকদের বছরে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন