Aaj India, দক্ষিণ 24 পরগনা: ২০২১ সাল থেকেই আইএসএফ(ISF)-এর রাজনৈতিক পথচলা শুরু। সেই সময় এক জন বিধায়ক জিতলেও, এবার একাধিক আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যানিং পূর্বের আইএসএফ বিধায়ক আরাবুল ইসলাম(Arabul Islam)। তাঁর দাবি, তৃণমূল (TMC) এবং সিপিএম-এর নিচুতলার কর্মীরাই তাঁদের জয়ের পথ প্রশস্ত করবেন।
এদিন আরাবুল ইসলাম বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কীভাবে ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী(Naushad Siddiqui) জিতবেন। তাঁর কথায়, ইতিমধ্যেই বহু কর্মী নওশাদের হয়ে ভোট করানোর কাজে নেমে পড়েছেন। ভাঙড়ে তাঁদের সংগঠন কতটা শক্তিশালী, তাও আবারও তুলে ধরেন তিনি।
আরাবুল বলেন, “আপনারা জানেন না ভাঙড়ে কত হাজার-হাজার আমার ছেলেরা আছে। তাঁরা কি ক্যানিংয়ে ভোট দেবে? তাঁরা মাঠে নেমে পড়েছে।” একই সঙ্গে তাঁর দাবি, ভাঙড় ও ক্যানিং-দুই কেন্দ্রেই জয় আসবে আইএসএফের ঝুলিতে। তাঁর কথায়, “ভাঙড়ে নওশাদ প্রচুর ভোটে জিতবে, আর ক্যানিংয়ে আমি এক ভোটে হলেও জিতব।”
আইএসএফ বিধায়ক আরও দাবি করেন, ক্যানিংয়ের নিচুতলার কর্মীরাও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাঁকে জেতাতে আগ্রহী। তিনি বলেন, “ক্যানিংয়ে পূর্বের সিপিএম নেতৃত্ব আমার সঙ্গে আছেন। উপরের লোক কাটা ভাবলেও, নিচুতলার সিপিএম কর্মীদের আমাদের ডাকতে হয় না। তাঁরা অলরেডি আমাদের সভায় উপস্থিত থাকছেন।”
এছাড়াও, আসন্ন নির্বাচনের আগে প্রতিপক্ষ শিবিরকে ঘিরে কড়া মন্তব্য করেন আরাবুল ইসলাম। তাঁর দাবি, “শওকতের লোকজন বেরতে পারবে না নির্বাচন যত কাছে আসবে। আপনারা দেখতে থাকুন।”


