28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

পেছনের রাস্তা দিয়েই প্রত্যাবর্তন? বিধানসভার কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী !

স্নেহা পাল, কলকাতা: স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব হারিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। কিন্তু সাম্প্রতিক প্রশাসনিক রদবদলে তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগার কমিটি এবং হাউসিং, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য করা হয়।

কমিটি পুনর্গঠনের প্রেক্ষাপটে নতুন দায়িত্ব

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কমিটির পুনর্গঠনের অংশ হিসেবেই এই দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে তিনি নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভার সদস্যপদে বহাল রয়েছেন।

বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী সাধারণত স্থায়ী কমিটির সদস্য হতে পারেন না। দীর্ঘদিন মন্ত্রিসভায় থাকার কারণে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এতদিন কোনও কমিটিতে ছিল না। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়। তাই বর্তমানে তিনি কোনও সরকারি পদে না থাকায় কমিটির সদস্য হওয়ার ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ নেই। এই দায়িত্বের মাধ্যমে তিনি বিধায়ক হিসেবে সরকারি কাজের নজরদারি এবং বিধানসভায় আলোচনায় অংশ নিতে পারবেন।

বিধানসভায় ফেরার বার্তা

জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি আবার বিধানসভায় ফিরে সক্রিয়ভাবে সংসদীয় কাজ করতে চান। সেই বক্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর কমিটিতে অন্তর্ভুক্তি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস চাইলে ভবিষ্যতে পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতেও পারে। তাঁর অভিযোগ, দল অনুগত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও পুরস্কৃত করা হয়।

বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের এই দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন