Aaj India Desk, মুর্শিদাবাদ: পরপর তিনদিন ধরে যেখানে-যেখানে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী (Adhir Choudhary) ভোট প্রচারে গিয়েছেন, সেখানেই তাঁকে বাধার মুখে পড়তে হচ্ছে। রবিবারও সকাল বেলায় প্রচারে বেরোনোর সঙ্গে সঙ্গে তৃণমূল (TMC)-এর কর্মীরা ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।
উল্লেখযোগ্য বিষয়, যে কেন্দ্রে অধীর প্রচার চালাচ্ছেন, সেটি বর্তমানে বিজেপি (BJP)-এর দখলে রয়েছে। গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র, আর এবারও তাঁকে পুনরায় প্রার্থী করা হয়েছে। কিন্তু তাতে এখনো কোন রকম বাধা দেখা যায়নি। তাহলে প্রশ্ন উঠছে -অধীরকেই কেন টার্গেট করা হচ্ছে?
গত লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাছে হেরেছিলেন, তবে বিধানসভা ভিত্তিক ফলাফলে তিনি এগিয়ে ছিলেন। সম্ভবত এই কারণেই এখানে লড়াইকে তৃণমূল বনাম কংগ্রেস হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
এইদিন রবিবার বহরমপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় অধীর চৌধুরীর প্রচারে তৃণমূল কর্মীরা পতাকা হাতে দাঁড়িয়ে স্লোগান দেন। অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। একদিকে কর্মীরা স্লোগান দিতে থাকেন, অন্যদিকে অধীর সমর্থকরা পাত্তা না দিয়ে এগিয়ে ভোট প্রচার চালান। ২১ নম্বর ওয়ার্ডে অধীরের প্রচারের সময় তৃণমূলের বাধার অভিযোগ উঠেছে। সূত্র জানাচ্ছে, যখন অধীর গাড়ি থেকে নেমে প্রচার শুরু করতে যান, তখনই তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ আছে, সেই সময় তৃণমূল কর্মীরা কংগ্রেস সমর্থকদের ওপরও আক্রমণ চালান।
যদিও অধীর চৌধুরী এসব বিষয়কে গুরুত্ব দেন না বলেই জানান। তিনি বক্তব্য, “কুকুরের ঘেউ-ঘেউ শুনে মাথা ব্যথা নেই। আমরা যাব, ভোট চাইব, বক্তব্য রাখব, ভোট করাবই। এতদিন মানুষকে আতঙ্কিত করা হয়েছে। এবার আর এসব ঘটবে না। তাদের ইচ্ছা থাকতে পারে, আমরা এবার তা হতে দেব না। নির্বিঘ্নে ভোট হবে। বহরমপুরবাসী ভরসা রাখবেন। আমরা শহরটিকে সন্ত্রাসমুক্ত করব।”


