20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

দিল্লিতে ম্যারাথন বৈঠক, বাংলায় সাসপেন্স! শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ?

Aaj lndia Desk, কলকাতা: ভোটের আগে প্রার্থী তালিকা (Candidate List) ঘিরে রাজনৈতিক অঙ্ক যত জটিল হচ্ছে, ততই বাড়ছে জল্পনা আর বিতর্ক। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী,রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল -এর মতো পরিচিত মুখদের সম্ভাব্য কেন্দ্র নিয়ে চর্চা তুঙ্গে। তবে এখানেই থেমে নেই সমীকরণ বাকি আসনগুলোতে নতুন মুখ আনার ইঙ্গিত ঘিরে তৈরি হয়েছে বড়সড় চমক।

কিন্তু প্রশ্ন উঠছে, এই ‘নতুনত্ব ‘ আসলে কি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত, নাকি পুরনো ব্যর্থতাকে আড়াল করার কৌশল? রাজনৈতিক মহলের একাংশের মতে, বারবার একই মুখ সামনে এনে জনসমর্থন টিকিয়ে রাখতে না পেরে এখন নতুন নামের মোড়কে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে ।সমালোচকদের দাবি, ‘হেভিওয়েট ‘ নেতাদের কেন্দ্র বদল বা নতুন প্রার্থীর আগমন এসবই আসলে নির্বাচনী কৌশলের অংশ, যার লক্ষ্য ভোটের আগে আলোড়ন তৈরি করা, কিন্তু বাস্তবে এর সঙ্গে জনস্বার্থের কতটা যোগ আছে, তা নিয়েই বড় প্রশ্ন। অন্যদিকে, সাধারণ ভোটারদের একাংশের মত, প্রার্থী বদল হলেই পরিবর্তন আসে না বাস্তবে কাজই তার প্রমাণ। ফলে এই নতুন নামের চমকের আড়ালে কতটা বাস্তবতা, আর কতটা কৌশল সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের পথে হাঁটছে বিজেপি। ইতিমধ্যেই প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাকি আসনগুলির প্রার্থীদের নামও খুব শিগগিরই সামনে আসতে পারে বলে জল্পনা তুঙ্গে ,তবে আসল চমক এখনও বাকি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ, অবশিষ্ট আসনগুলিতে একাধিক নতুন মুখ তুলে আনার সম্ভাবনা প্রবল যা একদিকে যেমন চমক তৈরি করতে পারে, তেমনই দলের ভেতরে নতুন সমীকরণও গড়ে তুলতে পারে।এখন দেখার, এই ‘নতুন কার্ড ‘ কতটা প্রভাব ফেলে ভোটের ময়দানে কারণ রাজনীতিতে শুধু নাম নয়, সময় ও কৌশলই শেষ পর্যন্ত নির্ধারণ করে খেলার।

বিজেপির প্রার্থী তালিকা ঘিরে এবার রাজ্য রাজনীতি যেন নতুন মোড় নিচ্ছে। প্রথম তালিকার পর থেকেই উত্তেজনা বাড়ছিল, আর তার মধ্যেই সামনে এসেছে বড় চমক নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই লড়াইয়ে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই তিনি পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন, যা রাজনৈতিক মহলে আলাদা করে নজর কেড়েছে।

তবে এখানেই শেষ নয়। বাকি আসনগুলিকে ঘিরে জল্পনা আরও বাড়ছে। শোনা যাচ্ছে, আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসক ‘অভয়া’ র মা-ও এবার ভোটের ময়দানে নামতে পারেন। সম্ভাবনা রয়েছে, পাণিহাটি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি যা নিঃসন্দেহে আবেগ ও রাজনৈতিক বার্তা, দুদিক থেকেই বড় পদক্ষেপ হতে পারে।

এবারের তালিকায় শুধু রাজনীতির চেনা মুখই নয়, বিভিন্ন পেশা থেকে উঠে আসা নতুন ব্যক্তিত্বদের জায়গা দেওয়ার ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর। ফলে ‘হেভিওয়েট বনাম নতুন মুখ’ এই মিশ্রণেই সাজানো হতে পারে বিজেপির দ্বিতীয় দফার তালিকা।

দলীয় অন্দরের খবর, এই তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চালাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সম্ভাব্য নামের তালিকায় ঘুরছে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী (Debasree Chaudhuri), বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari ) এবং তাপস রায় (Tapas Roy) -এর মতো পরিচিত মুখ।

সব মিলিয়ে, দ্বিতীয় দফার তালিকা ঘিরে উত্তেজনা তুঙ্গে। কে পাচ্ছেন টিকিট, আর কে হচ্ছেন চমক সেই উত্তর পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন