31 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

আইপ্যাক ঘিরে ফের ইডির তৎপরতা তদন্ত না রাজনৈতিক বার্তা?

Aaj lndia Desk নয়াদিল্লি:বাংলা থেকে শুরু, এবার দেশের অন্য প্রান্তে ছড়াল তদন্তের জাল।আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আইপ্যাক (I-PAC)। বৃহস্পতিবার সকাল হতেই বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে একযোগে হানা দিল ইডি(ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই তিন শহরে অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, বছরের শুরুতে সল্টলেকের আইপ্যাক অফিসেও তল্লাশি চালিয়েছিল ইডি যা নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছিল।একই ধাঁচে আবারও অভিযান, আর তাতেই প্রশ্ন তদন্ত না কি রাজনৈতিক চাপানউতোর?

গত ৮ জানুয়ারি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা ঘিরে উঠেছিল একাধিক প্রশ্ন। তদন্তের নামে এই তল্লাশি কতটা আইনি প্রক্রিয়ার অংশ, আর কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা নিয়েই তখন সরব হয়েছিল বিরোধী থেকে শাসক, দুই পক্ষই।

সূত্রের খবর বলছে, আইপ্যাক ( I-PAC) কে ঘিরে ইডির তৎপরতা এবার যেন নতুন মাত্রা পাচ্ছে আর সেই সঙ্গেই বাড়ছে বিতর্কও। সংস্থার এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়িতে হানা, পাশাপাশি শহরের আরও তিনটি জায়গায় তল্লাশি সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তদন্তের লক্ষ্য ঠিক কী?

ওই একই সময়ে হায়দরাবাদে আইপ্যাকের দপ্তরেও অভিযান শুরু হয়েছে। শোনা যাচ্ছে, জানুয়ারিতে সল্টলেকে যে টিম তল্লাশি চালিয়েছিল, তারাই নাকি এবার হায়দরাবাদে নেমেছে ময়দানে। তবে হায়দরাবাদ ও দিল্লিতে মোট কতগুলি জায়গায় তল্লাশি হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি যা নিয়েই বাড়ছে জল্পনা।

সবচেয়ে বড় কথা, বাংলায় ভোটের ঠিক আগে এই ধারাবাহিক তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে উঠছে চিরচেনা প্রশ্ন এ কি শুধুই তদন্ত, নাকি এর আড়ালে অন্য কোনও বার্তা লুকিয়ে রয়েছে?

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন