কলকাতা: ৪ জানুয়ারি নিজের দায়ের করা SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ‘ঐতিহাসিক ঘটনার’ কি পুনরাবৃত্তি হতে পারে আজও? সপ্তাহের প্রথম দিন সোমবার দুপুর ২ টোয় ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) SIR মামলার শুনানি।
যার আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের সওয়াল করবেন কিনা সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, এদিনের শুনানিতে সম্ভবত সশরীরে উপস্থিতই থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালিতের শুনানিতে তাঁর ভার্চুয়ালি থাকার সম্ভবনাই প্রবল বলে মনে করা হচ্ছে।
বিজেপির কটাক্ষের ঝড়
অন্যদিকে, সুপ্রিম কোর্টে (Supreme Court) SIR মামলার শুনানির আগে নতুন করে কটাক্ষের ঝড় তুলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপ, “মুখ্যমন্ত্রীকে চড় স্লোগান শুনতে হতে পারে। কানে তুলো গুঁজে যেতে হবে”। পাশাপাশি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই মামলা, “পুরো SIR প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা” এছাড়াও “সুপ্রিম কোর্টে কান মোলা খাওয়ার পর বাড়তি কর্মী দিতে রাজি হয়েছে রাজ্য সরকার” বলে তোপ দেগেছে বিজেপি।
SIR প্রক্রিয়ায় বাড়তি কর্মী দিতে রাজি হয়েছে রাজ্য
প্রসঙ্গত, ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানিতে পশ্চিমবঙ্গের SIR কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ-বি অফিসার দেয়নি রাজ্য বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের (Election Commission) আইনজীবী। রবিবারই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) কাজের জন্য ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক নিয়োগ করতে রাজি হিয় রাজ্য।
৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা থাকলেও একাধিক জায়গায় এখনও কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত রয়েছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুনানি প্রক্রিয়ার অগ্রগতি ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেই তারিখ আরও পিছোবে কি না, তা এখনই নিশ্চিত নয়।


