কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে নিজে শূন্যে থেকেও বিজেপিকে ৭০ পাইয়ে দিয়েছে বিজেপি! এমনটাই অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের সুবুজ সঙ্কেতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন, বিজেপি সিপিএমের যোগ “লিখিত”, তা কার্যত প্রমাণ হয়ে গিয়েছে। এবার সিপিএমের মুখপত্র গণশক্তির (Ganashakti) একটি বিজ্ঞাপন নিয়ে ঝাঁঝালো আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বিজ্ঞাপনের গেরো
যে কোনও সংবাদপত্রের আয়ের অন্যতম মূল উৎস থাকে বিজ্ঞাপন। সেই কারণেই দেশের নামজাদা সংবাদপত্রের পাতা ওল্টালে খবরের আগে নজর কাড়ে রঙবেরঙের বিজ্ঞাপন। কিন্তু সেই নিয়ে কুণাল ঘোষের আপত্তির কারণ কি? বস্তুত, বুধবার সকালে এক্সে ৩ মার্চের গণশক্তির প্রথম পাতার ছবি পোস্ট করে সিপিএম এবং বিজেপিকে কার্যত তুলোধোনা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
X link: https://x.com/KunalGhoshAgain/status/2029046063584407629
যেখানে দেখা যাচ্ছে, সিপিএমের মুখপত্র গণশক্তির (Ganashakti) প্রথম মাতার ঠিক মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ “বিকশিত বাংলা, বিকশিত ভারত”-এর বিজ্ঞাপন। এই নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, “গণশক্তি। বিজেপির প্রচারের দায়িত্বে। বিজেপিকে প্রমোট করতে। কোনো কমরেড/রামরেড বলে উঠবেন, ওটা বিজ্ঞাপন। কাগজে নেয়। তাদের বলি, বাণিজ্যিক কাগজ আর পার্টির মুখপত্রে তফাত আছে। পার্টি যদি তার নীতিতে থাকে, তাহলে টাকার জন্য এভাবে প্রথম পাতার মাথার অংশ বিক্রি করতে পারে না।”
সিপিএমের কথাবার্তার সঙ্গে বাস্তব কাজের কোনও মিল নেই বলেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই পোস্ট ঘিরে বিজেপি–সিপিএম যোগসাজশের জল্পনায় কুণাল ঘোষ নতুন করে ইন্ধন জুগিয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।


