28 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

ভোটের আগে উত্তাপ, বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা ঘিরে চাঞ্চল্য

Aaj lndia Desk, কোচবিহার: নির্বাচনী (Election ) উত্তাপের মাঝেই ফের অশান্তির অভিযোগে সরগরম কোচবিহার। বিজেপি (BJP) প্রার্থীর কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চরম চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পরিকল্পনা করে তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

খবর অনুযায়ী, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP)  প্রার্থী রথীন্দ্রনাথ বোস এদিন সুটকাবাড়ি এলাকায় প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, কর্মসূচি শেষ করে ফেরার পথেই তাঁর কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিজেপি সূত্রের দাবি, আচমকাই কয়েকজন দুষ্কৃতী কনভয়ের পথ আটকে দেয় এবং এরপর গাড়িগুলিকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া শুরু করে, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, বাঁশ ও লাঠি হাতে কনভয়ের উপর চড়াও হয় হামলাকারীরা। তাণ্ডব চালিয়ে কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও দাবি যার জেরে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকায় কোনওরকমে সেখান থেকে বিজেপি প্রার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বিজেপি সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলে, তাদের অভিযোগ ভোটের আগে বিরোধীদের আতঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

তবে তৃণমূল (TMC) এর তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, সাম্প্রতিক ভোটার তালিকা নিয়ে একাধিক নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁদের মতে, এই ঘটনার নেপথ্যে সেই জনরোষই কাজ করেছে, এর সঙ্গে দলের কোনও প্রত্যক্ষ যোগ নেই। এদিকে ঘটনাকে ঘিরে কোচবিহার জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন