25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

নতুন সরকার আসার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্রী! কতটা কঠিন হতে পারে শাস্তি?

Aaj India, কাঠমান্ডু: পড়শি দেশ নেপাল-এ রাজনৈতিক অস্থিরতা চরমে। সরকার বদলের পরই এক নাটকীয় মোড়। নতুন সরকার গঠনের মাত্র এক দিনের মধ্যেই গ্রেফতার করা হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি(KP Sharma Oli)-কে। অভিযোগ, গত বছরের বহুল আলোচিত ‘জেন-জি আন্দোলন'(Gen Z protests)-এর সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল।

নির্বাচনে জয়ের পর শুক্রবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ(Balendra Shah)। দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনের সক্রিয়তা চোখে পড়ে। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় ওলিকে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক(Ramesh Lekhak)-কেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি(AFP)-এর রিপোর্ট অনুযায়ী, কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, “আজ সকালেই ওঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপাল জুড়ে শুরু হয় তীব্র ‘জেন-জি আন্দোলন’। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ে রাস্তায়, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যুর অভিযোগ উঠে আসে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ একটি বিশেষ তদন্ত প্যানেল গঠন করেন। আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা, প্রশাসনিক ভূমিকা এবং দায় নির্ধারণই ছিল এই কমিটির মূল লক্ষ্য। শুক্রবারই সেই প্যানেলের সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেয় নতুন সরকার।

সূত্রের খবর, ওই তদন্ত কমিটি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন কেপি শর্মা ওলি ও রমেশ লেখক। তাঁদের বিরুদ্ধে আন্দোলনের সময় কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তৎকালীন নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল চন্দ্র কুবের খাপুং-এর নামও উঠে এসেছে তদন্তে।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন