কলকাতা: বাজেট অধিবেশনে বিধানসভায় (Assembly Session) ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি বাকযুদ্ধে তুমুল উত্তেজনার পর ওয়াক আউট করে বিজেপি (BJP)। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পর শুক্রবার ছিল তা নিয়ে আলোচনা। কিন্তু তা ব্যক্তিগত আক্রমণ আর কাদা ছোঁড়াছড়িতে পর্যবসিত হয়।
নজিরবিহীন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ। জানা গিয়েছে, এদিন অশিবেশনের (Assembly Session) শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে রাজ্য সরকারকে বিঁধছিলেন বিজেপি (BJP) বিধায়ক অশোক লাহিড়ী। সেইসময় তাঁকে বারবার বাধা দেওয়ার অভিযোগ ওঠে উদয়ন গুহের বিরুদ্ধে।
সেইসময় বিধানসভায় (Assembly Session) গর্জে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উদয়ন গুহকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেন শুভেন্দু। উদয়ন গুহ পাল্টা নিজের বাবা বাম নেতা কমল গুহর উল্লেখ করলে ‘নিজেই তো বাবাকে চোর বলেছেন’, বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা বলে অভিযোগ।
দু’জনকে থামিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এ ধরনের কুরুচিকর কথোপকথন বিধানসভার কার্যবিবরণী (Assembly Session) থেকে বাদ দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভা অধিবেশনের মাঝখানে শাসক-বিরোধীর এমন সরাসরি বাদানুবাদ একেবারেই নজিরবিহীন।
পাশাপাশি অধক লাহিড়ীকে অপমানের অভিযোগ ওঠে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি (BJP)।


