26 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

সিমেন্ট-বালি মেখে প্রচারে তুষার, পাণ্ডুয়ায় চর্চার কেন্দ্র বিজেপি প্রার্থী

Aaj India Desk, হুগলি: ভোটের প্রচারে কখনও সেলুনে দাঁড়িয়ে দাড়ি কাটছেন, কখনও রান্নাঘরে নেমে নিজে হাতে রান্না করছেন, আবার কখনও রুটি বেলছেন এভাবেই জনসংযোগে ব্যস্ত পাণ্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার(Tushar Majumdar)। তবে এবার প্রচারের ভিন্ন ছবি সামনে এল। তাঁকে দেখা গেল বালি-সিমেন্ট মেখে এক রাজমিস্ত্রিকে সাহায্য করতে। সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হওয়ার বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছিল।কিন্তু সেখানেই তৈরি হল বিতর্ক। কেন তিনি বালি-সিমেন্ট মাখলেন এই প্রশ্নের উত্তরে তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল সমালোচনা ও রাজনৈতিক তরজা।প্রচারের অভিনব কৌশল নাকি বিতর্কিত মন্তব্য সব মিলিয়ে এখন চর্চার কেন্দ্রে তুষার মজুমদার (Tushar Majumdar)।

প্রশ্নের উত্তরে সরাসরি ও কিছুটা বিতর্কিত সুরেই জবাব দেন পাণ্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার (Tushar Majumdar)।তিনি বলেন, “আমি কোনওদিন শিল-নোড়া দিয়ে বাটনা বাটতে যাব না, কারণ ওটা মেয়েদের কাজ। এটা পুরুষের কাজ। আমি নাটক করি না, আমি যেটা পারি সেটাই করি।”এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।এখানেই থামেননি তিনি। নিজের সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরে বলেন, “খুবই সাধারণ ঘরে বড় হয়েছি। শুধু রাজমিস্ত্রির জোগাড় কেন, প্রয়োজনে ধান কাটতেও পারব।”বিরোধীদের একহাত নিয়ে তাঁর কটাক্ষ, ” আমার বাড়িতে এসি নেই। ওদের মতো আমি এসি ঘরে বসে থাকি না। একটুখানি হাঁটলেই আমার পায়ে ব্যথা হয়ে যায় না।”সবশেষে আত্মবিশ্বাসী সুরে জানান, নির্বাচনে জয়ী হলে মানুষই দেখবে তিনি কী করতে পারেন। তবে তাঁর মন্তব্যের ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়েই এখন রাজনৈতিক মহলে তীব্র আলোচনা।

পাণ্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন(Amjad Hossain) কড়া ভাষায় বলেন, বিজেপির রাজনীতিতেই নাকি বিভাজনের রাজনীতি লুকিয়ে রয়েছে। তাঁর কথায়, “সাম্প্রদায়িকতা, উচ্চ-নিম্ন বর্ণের ভেদাভেদ সবই ওদের রাজনীতির অংশ। তার সঙ্গে পুরুষ-নারী বিভাজনও জুড়ে যায়। তাই এই ধরনের মন্তব্য আসা অস্বাভাবিক নয়। এটা নারীবিদ্বেষী মানসিকতারই প্রতিফলন।”

অন্যদিকে, শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল যুব নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী (Priyanka Adhikari)-ও তীব্র সমালোনায় সরব হন। তাঁর অভিযোগ, “বিজেপি এখনও মেয়েদের রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু সময় বদলেছে মেয়েরা আজ সবক্ষেত্রেই এগিয়ে। দেশের জন্য লড়াই করছে।”তিনি আরও বলেন, “মেয়েদের এইভাবে বারবার ছোট করার জবাব বাংলার মানুষ দেবে। ভোটবাক্সই হবে তার উপযুক্ত উত্তর।” সব মিলিয়ে, একটি মন্তব্য ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা, আর সেই সুর ক্রমেই চড়ছে নির্বাচনী ময়দানে।এ দিন পাণ্ডুয়ার শিখিরা চাঁপ্তা ওপঞ্চায়েত এলাকায় প্রচারে নেমে ভিন্নধর্মী ছবিতে ধরা দিলেন বিজেপি প্রার্থী তুষার মজুমদার (Tushar Majumdar)।

প্রচারের মাঝেই তাঁকে দেখা যায় সিমেন্ট-বালি মেখে এক শ্রমিকের মাথায় তুলে দিতে যা ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চর্চা দুই-ই তৈরি হয়েছে।এ দিন আবিরা, বেলে, শিখিরা সহ একাধিক গ্রাম চষে ফেলেন তিনি। বাড়ি বাড়ি প্রচার থেকে সরাসরি মানুষের সঙ্গে কথা সব মিলিয়ে মাঠে নেমে প্রচারের গতি বাড়ানোরই ইঙ্গিত দিলেন বিজেপি প্রার্থী।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন