25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

২২ লক্ষ :বিবেচনাধীন’ ভোটার তালিকা প্রকাশ! কত নাম ছাঁটাই হল?

Aaj India, কলকাতা: অবশেষে সামনে এল এসআইআরের(SIR) দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার প্রথম তালিকা প্রকাশের পর শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন(ECI)। এই তালিকায় জায়গা পেয়েছেন প্রায় ১২ লক্ষ ভোটার, যাঁরা এতদিন বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশনে(Under Adjudication), ছিলেন।

এর আগে সোমবার প্রকাশিত প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম সামনে এসেছিল। ফলে দু’টি তালিকা মিলিয়ে এখন পর্যন্ত মোট প্রায় ২২ লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম প্রকাশিত হয়েছে। তবে এখনও প্রায় ২৩ লক্ষ ভোটারের নামের চূড়ান্ত নিষ্পত্তি বাকি রয়েছে।

মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ আনুমানিক ১৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার বা সোমবার ফের নতুন তালিকা প্রকাশ হতে পারে। এমনকি ভবিষ্যতে প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে কিনা সেই বিষয়েও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন।

শুক্রবারের তালিকাতেও ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ বা ডিলিট করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কমিশনের দাবি – প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসাররা করে ফেলেছেন।

সোমবার প্রথম দফার অতিরিক্ত তালিকা প্রকাশের সময় জানানো হয়েছিল, মোট ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে নথি যাচাই সম্পূর্ণ হলেও ই-সাইন না হওয়ায় তখন মাত্র ১০ লক্ষ নাম প্রকাশ করা গিয়েছিল। বর্তমানে দু’দফা মিলিয়ে ২২ লক্ষ নাম প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, ২৭ মার্চ পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৭ লক্ষ নাম এখনও ই-সাইনের জন্য আটকে রয়েছে। পাশাপাশি, প্রায় ৯ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন