23 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

বাবরি-ইস্যুতে সরগরম রাজনীতি! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের হল FIR

লখনউ: গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাসকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নামেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির (Humayun Kabir)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের পলাশি থেকে রেজিনগর পর্যন্ত বাইক মিছিলের পর বেলডাঙা অবধি হেঁটে ‘বাবরি যাত্রা’ করেন জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বুধবার বেলডাঙার শিলান্যাসের স্থলে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন তিনি। কোরান পাঠের মাধ্যমে নিজের হাতে ইট গাঁথতে দেখা কায় তাঁকে। আগামী দু-বছরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে ঘোষণা করেন তিনি।

ঠিক তার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার বেলডাঙার বাবরি মসজিদ (Babri Masjid) নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন যোগীরাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, “বাবরি মসজিদ তৈরিই হবে না। আর যদিও বা তৈরি হয়, তাহলেও টিকবে না”!

শুধু তাই নয়, জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবিরের (Humayun Kabir) বিরুদ্ধে FIR-ও দায়ের করলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী। কেশব প্রসাদ মৌর্য বলেন, “এই দেশ ভগবান রাম, ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের ভক্তদের। বাবরের ভক্তদের নয়! মসজিদ নির্মাণে আমাদের কোনও আপত্তি নেই, তবে বাবরের নামে মসজিদ তৈরি হলে আমরা অবশ্যই এর বিরোধিতা করব”।

যোগী আদিত্যনাথের মন্ত্রীর এই মন্তব্যে পাল্টা তোপ দেগেছেন হুমায়ুনও। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মুর্শিদাবাদ, নদিয়া, মালদায় হাজারও লোকের নাম বাবর। আমার বাড়িতে সন্তানের জন্ম হলে তার নাম বাবর রাখতেই পারি। হুমায়ুন, আয়াতোল্লা খামেইনি যা ইচ্ছা রাখতে পারি। এখানে কার কি বলার আছে!”

মসজিদ নির্মাণ নিয়ে হুমায়ুনের (Humayun Kabir) তোপ, “কিছু স্বার্থান্বেষী মানুষ হিন্দুদের আস্থা নিয়ে ভোটের রাজনীতিতে মন্দির করবে, সেটা বৈধ। অথচ মুসলিম মসজিদ বানাতে পারবে না! এটা লখনউ, উত্তরপ্রদেশ বা অযোধ্যা নয়! এটা বাংলা। এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত।” মুসলিমদের মসজিদ বানানোর সাংবিধানিক অধিকার আছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন