27 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

রাজনীতিতে নতুন বিতর্ক: মমতার হেলিপ্যাডে ড্রোনের উপদ্রব

Aaj India Desk,মালদহ: মালদহ র মালতীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এর জনসভা চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা ঘটল। জনসভা শেষ হওয়ার ঠিক আগে পরবর্তী গন্তব্যের পথে রওনা হওয়ার মুহূর্তে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে একটি ড্রোন দেখা যায়। উড়ন্ত ড্রোনটি লক্ষ্য করে তৃণমূল সুপ্রিমো ক্ষুব্ধ হন এবং তা কোথা থেকে এসেছে এবং কে এটি উড়াচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেন। ঘটনাস্থলে থাকা আধিকারিকরা জানাচ্ছেন, ড্রোনটির গতিবিধি ছিল রহস্যময় ও অনিশ্চিত আর এতেই স্বাভাবিকভাবে রহস্যের দানা বাঁধছে ।

শনিবার দুপুর ১টার দিকে চাঁচল মহকুমার মালতিপুরের সামসি কলেজ মাঠে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সী, হরিশ্চন্দ্রপুরের দলীয় প্রার্থী মতিবুর রহমান এবং রতুয়ার প্রার্থী সমর মুখোপাধ্যায়। প্রায় ৩৪ মিনিট ধরে মুখ্যমন্ত্রী জনসভায় নির্বাচনী বক্তৃতা দেন।

সভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সভামঞ্চের পাশে হেলিপ্যাডে রওনা হন। হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে দলের প্রার্থী ও কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলেন তিনি। ঠিক সেই সময় হেলিকপ্টারের মাথার ওপর একটি ড্রোন বনবন করে ঘুরতে দেখে মুখ্যমন্ত্রী হতবাক হয়ে যান।ঘটনার পর মমতা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং পুলিশকেও ড্রোনের উত্স ও চালকের খোঁজ নেওয়ার জন্য তৎপর হতে বলেন। যদিও কিছুক্ষণ পরই তিনি গাজোলের উদ্দেশে রওনা হন, তবুও এই অপ্রত্যাশিত ঘটনা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, এমন অনিশ্চিত পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যথেষ্ট কি না।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন