Aaj India Desk, হুগলি :আরামবাগ (Arambagh) এর মায়াপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫৮ নম্বর বুথের বিএলও (BLO) মনিরউদ্দিন মল্লিক এবার ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। নির্বাচন কমিশন (Election commission ) তাকে ২৮ মার্চ ও ৪ এপ্রিল দুদিনের ভোট ট্রেনিং-এ অংশ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে। ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব হল ভোটারদের বুথে প্রবেশের পর আইডেন্টিটি যাচাই করা।কিন্তু বিস্ময়ের বিষয় হলো, মনিরউদ্দিন মল্লিক এখনও কমিশনের ‘সার’ (SIR)-এর তালিকায় আন্ডার অ্যাজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary list )প্রকাশের পরও তার অবস্থান পরিবর্তিত হয়নি ।মনিরউদ্দিন মল্লিক দীর্ঘদিন ধরে হাটবসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং ২০১১ সাল থেকে বিএলও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১০টি নির্বাচনে সেকেন্ড বা ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এবং কখনও কোনো সমস্যা হয়নি। তিনি বলছেন, “আমি সব নির্বাচনে সুষ্ঠুভাবে কাজ করেছি। অথচ, এবার কী হলো! এ যেন এক ভৌতিক অবস্থা।”নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আন্ডার অ্যাজুডিকেশনে থাকা কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নির্বাচনের স্বচ্ছতা ও নীতিমালার প্রশ্ন উঠতে পারে, যদিও ব্যক্তিগত সক্ষমতার কারণে সমস্যার আশঙ্কা কম।
ফার্স্ট পোলিং অফিসার মনিরউদ্দিন মল্লিক বলেন, “নিজের কাছেই বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে। আমি ভোট করাতে যাচ্ছি, অথচ কমিশনের কাছে নিজেই আমি আন্ডার অ্যাজুডিকেশনে রয়েছি। সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকায় এবার ভয়ও লেগেছে। তবু কমিশনের নির্দেশ মানতেই হবে, তাই ভোট ট্রেনিংয়ে যাচ্ছি। কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত নয় সবই এক ধরনের হতবাক পরিস্থিতি।”
এ বিষয়ে এলাকায় তোলপাড় মচ্ছে। দীর্ঘদিন ধরে বিএলও হিসেবে দায়িত্ব পালন করা মনিরউদ্দিন মল্লিক, যিনি পূর্বের নির্বাচনে কখনও ফার্স্ট, কখনও সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তার নাম ‘সার’-এর তালিকায় আন্ডার অ্যাজুডিকেশন হওয়ায় প্রশ্ন উঠছে। আরামবাগের বিডিও সুব্রত মল্লিক বলেন, “এ ধরনের বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে এমন কেস আমাদের কাছে এলে আমরা তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠাই।”
এই বিষয়ে আরামবাগ তৃণমূল প্রার্থী মিতা বাগ বলেন, “বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত। যদিও এখনো আমার কানে এ সংক্রান্ত তথ্য পৌঁছায়নি।” বিজেপির প্রার্থী হেমন্ত বাগের মন্তব্য, ” ত্রুটিটা কোথায়, সেটি যাচাই করা প্রয়োজন। এটা মূলত কমিশনের।


