Aaj India Desk,নয়াদিল্লি : রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে লাগাতার অশান্তি ও উত্তেজনার আবহে এবার কঠোর বার্তা নির্বাচন কমিশন (Election commission)এর। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই সারা রাজ্যে বেআইনি জমায়েতের উপর জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
নতুন নির্দেশিকায় আরও কড়া অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন(Election commission) । জানানো হয়েছে, কমিশনের পূর্বানুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত আয়োজন করা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও স্পষ্ট হুঁশিয়ারি এই নির্দেশ অমান্য করলে কোনওরকম ছাড় দেওয়া হবে না। আইন ভাঙলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে গ্রেফতার সহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের তরফে নজরদারিও বাড়ানো হচ্ছে, যাতে কোথাও নিয়ম ভাঙার চেষ্টা হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
শুধু তাই নয়, সিইও (CEO) দফতরে যাওয়ার ক্ষেত্রেও জারি হয়েছে কড়া বিধিনিষেধ। আগে থেকে অনুমতি ছাড়া সেখানে যাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। পাশাপাশি কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী অনুমতি ছাড়া ওই দফতরের সামনে জমায়েত করতে পারবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া মিছিল-সভায় কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (Election commission)। বিশেষ করে তৃণমূলপন্থী সংগঠন BLO অধিকার রক্ষা কমিটি-র ধর্নামঞ্চ ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট হুঁশিয়ারি CEO দফতরের কাছে ফের মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত সাসপেনশনসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গল ও বুধবার দফায় দফায় অশান্তির জেরে ইতিমধ্যেই CEO দফতরের বাইরে তৈরি দুটি বিক্ষোভমঞ্চ ভেঙে দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতেই কমিশনের এই কড়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।


